Current Bangladesh Time
Monday April ২৭, ২০২৬ ৭:৪৪ PM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » গলাচিপায় মুখোশ পরা একদল যুবক গভীর রাতে দেয়ালে লিখলো ‘জয় বাংলা’
২৭ April ২০২৬ Monday ৪:৫৭:২৫ PM
Print this E-mail this

গলাচিপায় মুখোশ পরা একদল যুবক গভীর রাতে দেয়ালে লিখলো ‘জয় বাংলা’


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গভীর রাতে বিভিন্ন স্থানের দেয়ালে ‘জয় বাংলা’ শ্লোগান লিখে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার কলেজ রোড, চৌরাস্তা, সদর রোডসহ একাধিক এলাকায় রাতের আঁধারে দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে ‘জয় বাংলা’ লেখা হয়। পরে সকালে এসব লেখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

গলাচিপা পৌরসভার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা একাধিক যুবক স্প্রে পেইন্ট ব্যবহার করে দ্রুত দেয়ালে শ্লোগান লিখে ঘটনাস্থল ত্যাগ করছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের একাংশের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য এলাকার মতো গলাচিপাতেও আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাদের প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা ছিল না। এ ঘটনায় নতুন করে তাদের উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ খান বলেন, “শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও তার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকরা রাতের অন্ধকারে দেয়াল লিখনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।”

অন্যদিকে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, “রাতে যারা এই কাজ করেছে তাদের শনাক্তে পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।” এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাপ্লাই চেইন ভেঙে দেওয়ায় সংকট: গ্রাম পর্যায়ে মিলছে না অকটেন-ডিজেল
শাহবাগে ফের মুখোমুখি শিক্ষক-পুলিশ
বরিশালে ছাত্রদলের কমিটি : পদের আশায় ব্যাচেলর ডজনখানেক নেতা
বরিশালের দুই বাস টার্মিনাল: ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি
সংরক্ষিত নারী আসন: বরিশাল বিভাগ থেকে মনোনয়ন পেলেন ৩ নেত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com