Current Bangladesh Time
Tuesday April ২৮, ২০২৬ ৫:৫৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে হাম আক্রান্ত দুই শিশুর মৃত্যু
২৮ April ২০২৬ Tuesday ৩:৩৪:০৫ PM
Print this E-mail this

বরিশালে হাম আক্রান্ত দুই শিশুর মৃত্যু


নগর প্রতিনিধি:

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ জন। যা নিয়ে বর্তমানে মোট চিকিৎসাধীন আছে ১৬৩ জন।

মৃতরা হলো- জেলার বানারীপাড়া উপজেলার বাসিন্দা ৪ মাস বয়সি হুজাইফা ও বরগুনা জেলার তালতলী উপজেলার ১৩ মাস বয়সি আব্দুল্লাহ।

এর আগের ২৪ ঘণ্টার তথ্য দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিভাগে হাম-রুবেলা উপসর্গে আক্রান্ত শনাক্ত তিন হাজারের বেশি চিকিৎসা নিয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশনা রয়েছে। আমরা প্রতিদিন বিভিন্ন অঞ্চলে খোঁজ-খবর নিচ্ছি। বরিশাল বিভাগে হামের টিকার অভাব নেই। ক্যাম্পেইনেও টিকা প্রদান করা হচ্ছে। তারপরও রোগীর চাপ অনেক থাকায় হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে হাজারের ওপর রেস্তোরাঁ, নিরাপদ খাদ্যর তালিকায় মাত্র ৩২টি!
সাপ্লাই চেইন ভেঙে দেওয়ায় সংকট: গ্রাম পর্যায়ে মিলছে না অকটেন-ডিজেল
শাহবাগে ফের মুখোমুখি শিক্ষক-পুলিশ
বরিশালে ছাত্রদলের কমিটি : পদের আশায় ব্যাচেলর ডজনখানেক নেতা
বরিশালের দুই বাস টার্মিনাল: ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com