Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ৭:৩৯ AM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত
২৮ April ২০২৬ Tuesday ২:৫৭:৫০ PM
Print this E-mail this

কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকার ফাইনাল খেলা অনুষ্ঠিত


কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ-

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে ২ দিন ব্যাপি উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইণাল খেলা আজ ২৮ এপ্রিল রোজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন। টুর্নামেন্টে উপজেলার ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছেন। অপর দিকে বালিকা পর্যায়ে পশ্চিম শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চেঁচরীরামপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হন। পরে বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন।

 এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে.এম জামান এর সভাপতিত্বে অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন।

মাঠ পরিচালনা করেন মোঃ ফয়সাল আহম্মেদ।  উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com