Current Bangladesh Time
Wednesday April ২৯, ২০২৬ ১১:১৬ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীর ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব পুনর্বহাল
২৯ April ২০২৬ Wednesday ৮:১১:৪৫ PM
Print this E-mail this

পটুয়াখালীর ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব পুনর্বহাল


পটুয়াখালী প্রতিনিধি:

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে পটুয়াখালী জেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগের বিভিন্ন রিট পিটিশনের আদেশ এবং পটুয়াখালীর সরকারি কৌঁসুলির আইনগত মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দিষ্ট সময়ের জন্য পুনর্বহাল করা হয়েছে।

পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন পটুয়াখালী সদরের ৬ নং জৈনকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোহসিন, ১১ নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এবং ২ নং আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান।

দশমিনা উপজেলার ৩ নং বেতাগী সানকিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মশিউর রহমান এবং ৭ নং চরবোরহান ইউনিয়নের চেয়ারম্যান মো. নজির সরকার।

গলাচিপা উপজেলার ৩ নং গলাচিপা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু, ৯ নং কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম এবং ১ নং আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির।

এছাড়া, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে দায়িত্ব পালনরত প্রশাসক (ভারপ্রাপ্ত চেয়ারম্যান)দের অব্যাহতি দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
রাতেই বরিশাল সহ ১১ জেলায় ভয়ংকর কালবৈশাখীর তাণ্ডবের হুঁশিয়ারি
ঝড়ের মৌসুম: ঝুঁকি নিয়ে চলছে ছোট ছোট নৌযান
বরিশালে হাজারের ওপর রেস্তোরাঁ, নিরাপদ খাদ্যর তালিকায় মাত্র ৩২টি!
সাপ্লাই চেইন ভেঙে দেওয়ায় সংকট: গ্রাম পর্যায়ে মিলছে না অকটেন-ডিজেল
শাহবাগে ফের মুখোমুখি শিক্ষক-পুলিশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com