Current Bangladesh Time
Saturday July ৪, ২০২৬ ৫:২৮ AM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু 
২৯ April ২০২৬ Wednesday ৫:১৪:২২ PM
Print this E-mail this

ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু 


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় চালক মোঃ জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে।  আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল  ইসলাম হাওলাদার (৩০) উপজেলার আওরাবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় ট্রলিচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টার দিকে প্রতিদিনের মতো বালু বোঝাই ট্রলি নিয়ে যান জাহিদুল। পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রলিটি ঘোরানোর সময় পিছনের গিয়ারে নিয়ে গাড়িটি পেছনে দেন। এ সময় হঠাৎ করে ট্রলির পেছনের চাকা রাস্তার পাশে বালুর মধ্যে দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ উপরের দিকে উঠে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে ছিটকে পড়েন। এ সময় বিদ্যালয়ের গেটের সঙ্গে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com