Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৭:১০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে পুলিশ কনস্টেবলের স্ত্রীর মরদেহ উদ্ধার
২ May ২০২৬ Saturday ১:০৭:১৮ PM
Print this E-mail this

রাজাপুরে পুলিশ কনস্টেবলের স্ত্রীর মরদেহ উদ্ধার


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বাগরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনি আক্তার (২৫) উপজেলার বামনকাঠি গ্রামের খলিলুর রহমানের মেয়ে। তিনি ঝালকাঠি জেলা পুলিশের কনস্টেবল নুর উদ্দিনের স্ত্রী।

নিহতের বাবা ও স্থানীয় প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে জানানো হয় যে বাগরি বাজার ওয়ালটন প্লাজাসংলগ্ন মসজিদ গলির একটি ভাড়া বাসায় এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা খলিলুর রহমান জানান, তাঁর জামাতা নুর উদ্দিন ঝালকাঠি জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন এবং রাজাপুর সার্কেল অফিসে সিনিয়র সহকারী পুলিশ সুপারের গানম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি প্রায় পাঁচ-ছয় মাস ধরে কর্মস্থলে অনিয়মিত ছিলেন বলে অভিযোগ করেন। তিনি আরও জানান, দাম্পত্যজীবনে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই ঝগড়া-বিবাদ ও শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটত বলে তিনি দাবি করেন। মনি আক্তারের একটি পাঁচ বছর বয়সী ছেলেসন্তান রয়েছে।

পরিবারের ভাষ্যমতে, ঘটনার রাতে নুর উদ্দিন নিহতের পরিবারকে ফোন করে বলেন, ‘মনি আর নেই, আপনারা দ্রুত বাসায় আসেন।’ পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে তাঁরা মনি আক্তারকে মেঝেতে মৃত অবস্থায় দেখতে পান। কিন্তু ঘরের ফ্যানের সঙ্গে একটি ওড়না ঝুলন্ত অবস্থায় ছিল।

পরবর্তীকালে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ আলম এবং রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com