Current Bangladesh Time
Wednesday July ৮, ২০২৬ ১:৩১ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
৩ May ২০২৬ Sunday ৩:৩৪:৫১ PM
Print this E-mail this

কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়।


৩,মে , রবিবার দুপুরে উপজেলার উত্তর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর নুরে আলম বখতিয়ার ও কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করে।


জানা গেছে, কাউখালী বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উত্তর বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে মেডিসিন হাউজকে ৩ হাজার টাকা, কীট নাশকের দোকান জারা ট্রেডার্স কে ৩ হাজার টাকা এবং অসিম স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযান চলাকালীন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা দেবাশীষ রায় ব্যবসায়ীদের দৃশ্যমান মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্দিষ্ট মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশ দেন।

ভবিষ্যতে ভোক্তা অধিকার লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত যে-কোনো ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও কর্মকর্তারা সতর্ক করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com