Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৪:৪৬ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে হানিফ পরিবহনের চাঁপায় দাদি-নাতী নিহত
৫ May ২০২৬ Tuesday ২:৪৪:১০ PM
Print this E-mail this

উজিরপুরে হানিফ পরিবহনের চাঁপায় দাদি-নাতী নিহত


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :

Screenshot

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ীর সামনে মঙ্গলবার (৫ মে) দুপুরে হানিফ পরিবহনের চাঁপায় পথচারী দাদি ও নাতী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানিয়েছেন, নিহতরা হলেন

পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও নিহতের ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানিয়েছেন, হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৭১) একটি বাস মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে দূর্ঘটনাস্থল দিয়ে বেপরোয়াগতিতে যাওয়ার সময় মহাসড়ক পারাপাররত দাদি ও নাতীকে স্বজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হয়।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে। পাশাপাশি ঘাতক হানিফ পরিবহনটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com