Home » বরিশাল » বরিশাল সদর » সরকারি ভবনের ছাদে ৫,০০০ মেগা ওয়াট রুফটপ সোলার স্থাপনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারি উদ্যোগ জোরদারের আহ্বান
১২ May ২০২৬ Tuesday ১:০৭:২৬ PM
সরকারি ভবনের ছাদে ৫,০০০ মেগা ওয়াট রুফটপ সোলার স্থাপনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারি উদ্যোগ জোরদারের আহ্বান
সংবাদ বিজ্ঞপ্তি:
১২ মে ২০২৬, বরিশালঃ প্রান্তজন ট্রাস্ট, ক্লিন ও বিডাব্লিউজিইডি-এরযৌথ উদ্যোগে আজ ১২ মে ২০২৬ তারিখে বরিশালে নবায়নযোগ্যজ্বালানি সম্প্রসারণের দাবীতে প্রচারাভিযান ও জেলা প্রশাসক বরাবরস্বারকলিপি প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল দেশেরসরকারি সকল অবকাঠামোতে রুফটপ সোলার সম্প্রসারণের দাবী ও এর গুরুত্ব তুলে ধরা এবং আগামী পাঁচ বছরের মধ্যে ৫,০০০ মেগাওয়াটসৌরবিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপগ্রহণের আহ্বান জানানো। সভায় সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়নফোরামের আহবায়ক এ্যাডভোকেট সুভাষ দাস।
উক্ত প্রচারাভিযানে প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য শুভঙ্করচক্রবর্তী বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের সকল জেলা প্রশাসককার্যালয়ে তিন মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপনের নির্দেশনা দিয়েছে। তারা এই উদ্যোগকে সময়োপযোগী, পরিবেশবান্ধব এবংঅর্থনৈতিকভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
প্রচারাভিযানে প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য আকতারুল কবিরবলেন, বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকট, আমদানি নির্ভরতা এবংজলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায়সরকারি ভবনসমূহের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন শুধুজাতীয় গ্রিডের ওপর চাপ কমাবে না, বরং বিদ্যুৎ ব্যয় হ্রাস, বৈদেশিক মুদ্রাসাশ্রয় এবং স্থানীয় পর্যায়ে সবুজ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকারাখবে।
ক্যাম্পেইনে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, রুফটপ সোলারসম্প্রসারণের মাধ্যমে স্থানীয় সোলার শিল্প, ইনস্টলেশন খাত, রক্ষণাবেক্ষণ সেবা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহকারী ব্যবসায়ীরা নতুনবাজার ও কর্মসংস্থানের সুযোগ পাবে। এতে করে একটি টেকসই সবুজঅর্থনীতি গড়ে উঠবে।
প্রান্তজন, ক্লিন ও বিডাব্লিউজিইডি সরকারের প্রতি আহ্বানজানায়,বরিশালের জেলা প্রশাসনসহ সকল সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপন, প্রয়োজনীয়প্রশাসনিক সহায়তা প্রদান এবং নেট-মিটারিং ব্যবস্থাকে আরও সহজ ও জনবান্ধব করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
প্রান্তজন ট্রাস্টের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম শাহাজাদা বলেন, “এইউদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিরক্ষেত্রে একটি আঞ্চলিক উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং একটিপরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী