Current Bangladesh Time
Sunday May ১৭, ২০২৬ ১০:৪০ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কুয়াকাটা সৈকতে ভেসে এলো জীবিত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ
১৬ May ২০২৬ Saturday ২:১০:০৯ PM
Print this E-mail this

কুয়াকাটা সৈকতে ভেসে এলো জীবিত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে জীবিত অবস্থায় ভেসে এসেছে বিরল সামুদ্রিক প্রজাতির একটি অলিভ রিডলি মা কচ্ছপ। শনিবার সকালে সৈকতের ডিসি পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় জোয়ারের সঙ্গে কচ্ছপটি তীরে ভেসে আসে।

ধারণা করা হচ্ছে, ডিম পাড়ার উদ্দেশ্যে উপকূলের কাছাকাছি আসার পর এটি দুর্বল হয়ে তীরে উঠে এসেছে। উদ্ধারকারীদের ভাষ্য অনুযায়ী, কচ্ছপটি স্বাভাবিকের তুলনায় অনেক দুর্বল অবস্থায় রয়েছে।
প্রথমে সৈকতের ফটোগ্রাফার সাইফুল ইসলাম কচ্ছপটিকে দেখতে পান। পরে তিনি কুয়াকাটা পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-আহ্বায়ক কেএম বাচ্চুকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, কচ্ছপটির ওজন আনুমানিক ৩৫ থেকে ৪০ কেজি। প্রাথমিকভাবে এটি অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে।
কেএম বাচ্চু বলেন, “কচ্ছপটির চিকিৎসার জন্য কলাপাড়া ভেটেরিনারি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে আবার সমুদ্রে অবমুক্ত করা হবে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ জানান, বিষয়টি জানার পর একজন চিকিৎসককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, “বিষয়টি জানার পর বন বিভাগের পক্ষ থেকে কুয়াকাটা বিট কর্মকর্তা রুবেল হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা সার্বক্ষণিক সহযোগিতা করছি।”
ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, “ট্রলিং জালে আটকে পড়া, জলবায়ু পরিবর্তন, জাহাজের ধাক্কা, প্লাস্টিক দূষণ ও জেলেদের অসচেতনতার কারণে সামুদ্রিক কচ্ছপের স্বাভাবিক জীবনচক্র ও প্রজনন ব্যাহত হচ্ছে। ফলে দিন দিন এ প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com