Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » বরিশাল থেকে মেহেন্দিগঞ্জে আসার পথে চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি।
২২ May ২০২৬ Friday ৩:০১:০৭ PM
বরিশাল থেকে মেহেন্দিগঞ্জে আসার পথে চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি।
মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:
চরমোনাই খালের মোহনায় মেহেন্দিগঞ্জগামী “পাতারহাট পরিবহন” মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতরা প্রথমে জেলে সেজে ট্রলারে ওঠে। পরে দেশীয় অস্ত্রের মুখে ট্রলারের লোকজনকে মারধর করে নগদ টাকা ও ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। জানা যায়, শাহজাহান মাঝির মালবাহী ট্রলারটি বরিশাল থেকে তেল, চিনি, আটা ও বিভিন্ন মুদি-মনোহারী পণ্য নিয়ে পাতারহাট বন্দর এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঈদ উপলক্ষে ট্রলারটিতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল বলে জানান ব্যবসায়ীরা। তবে ডাকাতরা কোনো মালামাল না নিয়ে শুধু নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নৌপথে ব্যবসায়ী ও ট্রলারচালকদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ