ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার হামলায় ছাত্রদল নেতা আহত
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠিতে ছাত্রদল নেতার ওপর আওয়ামী লীগ নেতাদের হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১০টায় ইউনিয়নের জালালকাঠি বাজারে ৮নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলামের ওপর হামলা করে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও তার দলবল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিনয়কাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বরিশাল ওজোপাডিকোর স্টোরকিপার খসরু কাজী ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলামকে তার দোকান থেকে ডেকে নিয়ে যান। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা খসরু কাজী, সাইদুল কাজী, আলম কাজী, পিয়াস কাজী, মেহেদী কাজী, হৃদয় কাজী, লাদু কাজী, রবিউল, আক্কাস মীরা, নিয়ামুল হাওলাদার, নেসারুল হাওলাদার ও অটো সুজন শরিফুলের ওপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় শরিফুল ইসলাম আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ছাত্রদল নেতার ওপর হামলার খবরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ভুক্তভোগী পক্ষ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এ ব্যাপারে ছাত্রদল নেতা শরিফুল ইসলাম বলেন, জালালকাঠি বাজারে কথা বলার কথা বলে আমাকে ডেকে নিয়ে মারধর করে। এলাকায় মাদকসেবীদের বাধা দেওয়ায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। হামলা করে আমার কাছে থাকা দোকানের টাকা নেয়। হামলাকারীদের মধ্যে পিয়াস কাজী ২ বছর আগেও সর্বশেষ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলো। দলীয় নেতাদের জানানো হয়েছে। এ বিষয়ে সকলের সাথে আলোচনা করে অভিযোগ দায়ের করব।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বরিশাল ওজোপাডিকোর স্টোরকিপার খসরু কাজী বলেন, ছাত্রদলের শরিফুল ইসলাম আমাকে ও আওয়ামী লীগ নেতাদের গালাগাল করে। আমি তাকে ডেকে এর কারণ জানতে চাইলে সে বলে এলাকায় কোন আওয়ামী লীগ থাকতে পারবেন না। এতে আমার চাচাতো ভাইয়েরা কয়েকটা চড় থাপ্পর দেয়। এরপরও শরিফুল আমাদের গালাগাল করতে থাকলে আমি তাকে বলি মারামারি করতে চাইলে তারিখ দিয়ে মারামারি করো।
অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আলম কাজী বলেন, ঐ ছেলেটা আমাদের গোষ্ঠীকে গালাগাল করায় তাকে এর কারণ জানতে চাওয়া হয়। তার গায়ে ধাক্কা দেয়। আমি একটু দূরেই দাঁড়িয়ে ছিলাম।
ঝালকাঠি সদর থানার ওসি মো. মাহমুদ হাসান বলেন, আমি ঘটনার কথা শুনছি। অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার