Home » দুমকি » পটুয়াখালী » পবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থাগিত
৮ October ২০২৬ Thursday ৮:০৪:৫২ PM
পবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থাগিত
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্র দলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থাগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসে স্থাগিত আদেশ দেওয়া হয়।
প্রেসে বলা হয়,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থাগিত করা হলো।
জানা যায়, ৭ অক্টোবর সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হাতাহাতি, রুম ভাঙচুর হলে বিশ্ববিদ্যালয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই পক্ষে অবস্থান নেয়। এ ঘটনারই রেস ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থাগিত করা হয়েছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি