Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ২:৩১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ সেতুর বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে চলাচল
১৯ June ২০২৬ Friday ১:৩৭:৪২ PM
Print this E-mail this

লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ সেতুর বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে চলাচল


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া ও সিংহেরকাঠী গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছেন কয়েক শ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটি দুই গ্রামের মানুষের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দাদেরও গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। প্রতিদিন পাঁচ শতাধিক মানুষ এই পথে চলাচল করেন। তাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ রয়েছেন। মীরগঞ্জ, বাবুগঞ্জ উপজেলা সদর ও বরিশাল শহরে যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ এ পথ ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের ।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির সংস্কার বা পুনঃনির্মাণের দাবি জানানো হলেও এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কার মধ্যে দিন কাটছে তাদের। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম বলেন, সেতুটির জন্য প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে।দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়রা দ্রুত সেতুটি সংস্কার বা পুনঃনির্মাণ করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com