Current Bangladesh Time
Wednesday July ৮, ২০২৬ ৫:১১ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় চাঁদা না পেয়ে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেফতার ৪
৮ July ২০২৬ Wednesday ৩:৩১:৫৩ PM
Print this E-mail this

ভোলায় চাঁদা না পেয়ে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেফতার ৪


ভোলা প্রতিনিধি:

ভোলায় পুরুষ ও নারীকে জনসম্মুখে জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। হেনস্তার শিকার মাহে আলম মাঝি ও নারী তাসনুর বেগম তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় মো. সজিব ভুক্তভোগী মাহে আলম মাঝির কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। তবে মাহে আলমকে টাকা দিতে অস্বীকৃতি জানালে সজিব ও তার বাহিনী তার ওপর ক্ষিপ্ত হয় এবং হুমকি দেয়। এর জেরে সজিব অনৈতিক কার্যকলাপের অপবাদ দিয়ে মাহে আলমকে হেনস্তা করে।

জানা যায়, সোমবার সকালে মাহে আলম স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে গেলে ওই সময় স্থানীয় তাসনুর বেগম নামে এক নারী ওই বাড়িতে যান। এ সময় সজিবের নেতৃত্বে তার ভাই রাকিবসহ কয়েকজন ওই নারী এবং মাহে আলমকে টেনে হিঁচড়ে মারতে মারতে আনন্দ বাজারে নিয়ে আসে। সেখানে তারা অনৈতিক কার্যকলাপের অপবাদ দিয়ে মাহে আলম ও তাসনুর বেগমের গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করে। এ ঘটনায় মঙ্গলবার মাহে আলম মাঝি মামলা করেছেন।

ওসি মো. মিজানুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com