Home » ভোলা » মনপুরা » ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
২৪ July ২০২৬ Friday ৬:৫৬:২৬ PM
ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
ভোলা প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলায় লোকালয় থেকে একটি চিত্রা মাদি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে হরিণটি স্থানীয় বনে অবমুক্ত করা হয়।আনুমানিক ২৫ কেজি ওজনের হরিণটির বয়স দুই থেকে আড়াই বছর।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরপাতিলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এর আগে দুপুরের দিকে হরিণটি উত্তর সাকুচিয়া বাতানখালি এলাকার লোকালয় থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি মাদরাসার সামনে একটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা সেটিকে রশি দিয়ে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেন।পরে বন বিভাগের লোকজন গিয়ে সেটি উদ্ধার করে নিয়ে আসেন।
বন বিভাগের মনপুরা রেঞ্জের পঁচাকোড়ালিয়া বিট অফিসার সজিব সরকার জানান, দুপুরের দিকে খবর পেয়ে হরিণটি উদ্ধার করে প্রথমে বিট অফিসে নিয়ে আসা হয়। পরে সেটি শারীরিকভাবে সুস্থ থাকায় বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় চরপাতিলার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
মনপুরা বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রাশেদুল হাসান কালের কণ্ঠকে জানান, সাধারণত জোয়ারের পানি বৃদ্ধি পেলে হরিণ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে আসে।গত কয়েক দিন ধরে অতিরিক্ত জোয়ারের কারণে মনপুরার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় হরিণটি নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। হরিণটি উদ্ধার করে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে সেটি সুস্থ থাকায় পুনরায় সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সব সময় সজাগ দৃষ্টি রাখছে বলেও জানান এ কর্মকর্তা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র