Current Bangladesh Time
Tuesday July ২৮, ২০২৬ ৪:১২ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » ঐক্য, আদর্শ ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে সমাজ গঠনে ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে -ছারছীনার পীর ছাহেব
২৫ July ২০২৬ Saturday ৩:২৬:০৫ PM
Print this E-mail this

ঐক্য, আদর্শ ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে সমাজ গঠনে ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে -ছারছীনার পীর ছাহেব


সংবাদ বিজ্ঞপ্তি:

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- দেশের মসজিদের ইমামগণ শুধু নামাজের ইমাম নন; তারা সমাজের নৈতিক, ধর্মীয় ও মানবিক নেতৃত্বের অন্যতম ধারক। কুরআন-সুন্নাহর আলোকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ প্রতিষ্ঠায় ইমামদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উপস্থিত ইমামদেরকে উদ্দেশ্য করে বলেন- “বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ” ইমামদের একটি ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে দেশের সর্বস্তরের ইমামদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা করি। সংগঠনের প্রতিটি সদস্যকে সততা, আমানতদারিতা, তাকওয়া এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, পারিবারিক অস্থিরতা, মাদক, দুর্নীতি ও সামাজিক নানা সংকট মোকাবিলায় মসজিদভিত্তিক জনসচেতনতা গড়ে তোলার বিকল্প নেই। ইমামগণ যদি তাঁদের খুতবা, ওয়াজ-নসিহত ও দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে ইসলামের সৌন্দর্য, সহনশীলতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ মানুষের সামনে তুলে ধরেন, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

পীর ছাহেব কেবলা নবনির্বাচিত ও শপথগ্রহণকারী নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন- এই শপথ যেন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং তা দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বাস্তব অঙ্গীকারে পরিণত হয়। সংগঠনের প্রতিটি সিদ্ধান্ত যেন ইসলামী মূল্যবোধ, দেশের আইন এবং জাতীয় স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থেকে গ্রহণ করা হয়।

২৫ জুলাই শনিবার রাজধানী ঢাকার বনানী খানকায়ে ছালেহিয়ায় বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির নের্তৃবৃন্দের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর ও দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমিন খাঁন, বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন প্রমূখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com