Current Bangladesh Time
Tuesday July ২৮, ২০২৬ ৪:১২ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি
২৬ July ২০২৬ Sunday ২:৪৪:১৬ PM
Print this E-mail this

বাউফলে ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা চলাকালে ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ ও পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাদিকুজ্জামান রাকিবের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। 

শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

অভিযোগ রয়েছে, এ সময় একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মী (যারা পরীক্ষার্থী ছিলেন) পরস্পরের খাতা দেখে উত্তর লিখছিলেন। ওই দৃশ্য উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ হলরুমের বাইরে থেকে ভিডিও ধারণ করেন।

পরীক্ষা শেষে এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে আব্দুল্লাহ আল ফাহাদের সঙ্গে পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিবের কথা কাটাকাটি হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুই ছাত্র নেতার মাঝে হাতাহাতির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। একজন অপরজনকে কিলঘুষি মারেন।

ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, ‘পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আমি ও রাইয়ান আকাশ তালুকদার পরীক্ষার হলে গিয়েছিলাম। তবে পরীক্ষা শুরু হওয়ার আগেই আমরা হল ত্যাগ করি। বাইরে থেকে দেখতে পাই জামায়াতের কয়েকজন পরীক্ষার্থী একে অপরের খাতা দেখে উত্তর লিখছেন। তখন আমি হলের বাইরে থেকে সেই দৃশ্য ভিডিও করি। এতে ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষে পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিব আমার ওপর হামলা চালান। এসময় আমি আত্মরক্ষার চেষ্টা করি।’

অভিযোগ অস্বীকার করে সাদিকুজ্জামান রাকিব বলেন, ‘পরীক্ষার দৃশ্য ভিডিও করায় পরীক্ষার্থীদের অসুবিধা হয়েছে। এতে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে আমি মনে করি। তাই বিষয়টি জানতে চাইলে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। হামলার অভিযোগ সত্য নয়।’

বাউফল থানার কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com