Current Bangladesh Time
Sunday September ১৩, ২০২৬ ৯:০১ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক
২৬ July ২০২৬ Sunday ৯:৩৯:০৭ PM
Print this E-mail this

ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ঝালকাঠিতে যুবলীগ নেতা আটক


ঝালকাঠি প্রতিনিধি:

ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামকে আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার রাতে রাজধানীর আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৮-এর একটি দল তাঁকে আটক করে। পরে তাঁকে ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সংঘটিত একটি ডাকাতির ঘটনায় আরিফুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের আলোকে অভিযান চালানো হয়।

অভিযানের পর তাঁকে আটক করা হলেও ঘটনার সঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম বলেন, ‘ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাঁকে আটক করা হয়েছে। ওই ঘটনায় তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com