Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ৫:৪৯ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
১৮ August ২০২৬ Tuesday ৩:৫৫:৩০ PM
Print this E-mail this

কাউখালীতে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার


কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে ভাতের চাল কম রান্না করায় বৃদ্ধা মা কানন বালা (৬৫)কেপিটিয়ে হত্যা করেছে ছেলে।
এ ঘটনায় কানন বালার ছেলে সৃজন বালা (৩০) কে গ্রেফতার করেছে কাউখালী থানার পুলিশ।
জানা যায়, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের মৃত কানন বালার বসতঘরের মধ্যে গত ১৬ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কানন বালার ভাই প্রদীপ মিস্ত্রি জানান, পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে সৃজন বালা তার মা কানন বালাকে মারধর করেন। তিনি বলেন রবিবার রাতে সুজনের মা কানল বালা একবেলা খাবারের জন্য দেড় পট চাল রান্না করে, কেন দুই পট চাল রান্না করেনি এই নিয়ে ঝগড়া হয় মায়ের সাথে ছেলের। একপর্যায়ে ছেল সুজন মা কানন বালাকে কাঠের ডাসা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন। এতে কানন বালা গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সোমবার ১৭ আগস্ট ভোর ৬টার দিকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট সকাল সাড়ে ৯ টায় কানন বালার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল কোতোয়ালি থানার পুলিশ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
নিহতের ভাই প্রদীপ মিস্ত্রী বুলু বাদী হয়ে সৃজন বালার বিরুদ্ধে কাউখালী থানায় মামলা দায়ের করেন।
কাউখালী থানার ওসি(তদন্ত)মো. এবাদ আলী মোল্লা বলেন, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে সুজন বালাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন ঘটনা স্বীকার করেছেন। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়েরে করেছে। মঙ্গলবার আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com