Current Bangladesh Time
Sunday November ১, ২০২৬ ৯:১০ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে ট্রাকের ধাক্কায় খালে উল্টে পড়ল যাত্রীবাহী বাস
৭ September ২০২৬ Monday ৩:২২:০২ PM
Print this E-mail this

গৌরনদীতে ট্রাকের ধাক্কায় খালে উল্টে পড়ল যাত্রীবাহী বাস


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া গতির একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে উল্টে পড়েছে। এতে বাসের অন্তত ৬ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে মহাসড়কের খাঞ্জাপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ‘ইরান পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খাঞ্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক বাসটিকে জোরে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তে বাসটি উল্টে মহাসড়কের পাশের গভীর খালে পড়ে যায়।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা উদ্ধারকাজ শেষ করে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বাসটি বড় দুর্ঘটনার কবলে পড়লেও সৌভাগ্যবশত যাত্রীদের প্রাণহানি এড়ানো গেছে।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, খালে পড়ে যাওয়া বাসটি তুলতে রেকার দিয়ে চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটিকে শনাক্তসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
বরিশালে খাদ্য গুদামের ৩০০ টন গমবাহী কার্গো দুর্ঘটনার শিকার
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com