Current Bangladesh Time
Sunday September ১৩, ২০২৬ ৬:৫৭ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে
১০ September ২০২৬ Thursday ১২:২০:৩৪ PM
Print this E-mail this

আমতলীতে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে একটি প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয়ের ৭ জন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা কলেজ রোডে অবস্থিত উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

অসুস্থ ছাত্রীরা হলো এলমা (১৩), সামিয়া (১৩), মিম (১৩), ফাতেমা (১৩), তানিয়া (১৩), উর্মি (১৩) ও মরিয়ম (১৩)। তারা সবাই সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

অভিভাবক সূত্রে জানা গেছে, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়টিতে দিনের বেলায় ক্লাস এবং রাতে কোচিং চলে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কোচিং চলাকালীন আবির (১৩) নামের এক ছাত্র তার সহপাঠী ওই ৭ জন ছাত্রীকে আখরোট খেতে দেয়।তা খাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রীরা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এসময় তারা বমি দেওয়া শুরু করে এবং কারো কারো খিঁচুনি দেখা দেয়।

ঘটনাস্থলে উপস্থিত অভিভাবক ও সহপাঠীরা তাৎক্ষণিক অসুস্থ শিক্ষার্থীদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।

হাসপাতাল দেখা গেছে, অসুস্থ শিক্ষার্থীরা বারবার বমি করছে, অনেকের মধ্যে শ্বাসকষ্ট এবং খিঁচুনি দেখা গেছে।হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা অসুস্থ শিক্ষার্থীদের স্যালাইন পুশ করেছেন।

শিক্ষার্থী ফাতেমার বাবা আবুল হোসেন মেয়ের অসুস্থতার জন্য উদ্‌বিগ্ন হয়ে ওই ঘটনার বিচার দাবি করেছেন।

শিক্ষার্থীর এলমার বাবা রিয়াজ উদ্দিন প্যাদা বলেন, মেয়েকে দিয়েছি স্কুলে পড়তে, সেখানে এরকম ঘটনা ঘটবে তা আশা করিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান নান্নু বলেন, কী কারণে এরকম ঘটনা ঘটেছে, তা আমরা এখনো বুঝতে পারছি না। তবে আবির নামের এক শিক্ষার্থী অসুস্থ শিক্ষার্থীদের আখরোট খেতে দিয়েছে বলে জানতে পেরেছি।বিষয়টি তদন্ত করে দেখা হবে।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলাইমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভেন্দু রায় শুভ জানান, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব চিকিৎসা প্রদান করা হয়েছে। কী কারণে এরকম ঘটনা ঘটেছে তা প্যাথলজিক্যাল পরীক্ষার পরে বলা যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com