Home » কাউখালী » পিরোজপুর » কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
১০ September ২০২৬ Thursday ১০:০৪:৩০ PM
কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের কাউখালীতে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে মামুন হোসাইন বাবলু জমাদ্দার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে কাউখালী থানার পুলিশ। র্যাবের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, ২০২৪ সালের ১৩ অক্টোবর কাউখালী থানায় দায়ের করা একটি নাশকতা মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাকে ৮ নম্বর আসামি করা হয়েছিল। গ্রেফতারের পর মামলাটির তদন্তকারী কর্মকর্তা তাকে ওই মামলায়ও গ্রেফতার দেখান।
কাউখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ