Current Bangladesh Time
Monday September ২১, ২০২৬ ৬:৪৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
১১ September ২০২৬ Friday ১২:৪৯:২৬ PM
Print this E-mail this

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের


বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী এলাকায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান তুরাগ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান তুরাগ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাসিন্দা।

তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে তারা চার বন্ধু মোটরসাইকেল যোগে ঢাকা থেকে বরিশালের বাবুগঞ্জে নিজ গ্রামে যাচ্ছিলেন। তারা গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি সড়কের মধ্যে থাকা খাদে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে।এরপর আহত তুরাগকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে পুলিশের এসআই শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিকবার রাত ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অজ্ঞাতনামা একটি পরিবহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটে। তবে পরিবহনটি আটক করা সম্ভব হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com