Current Bangladesh Time
Monday September ১৪, ২০২৬ ১:০৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মশার বিরুদ্ধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, মঠবাড়িয়ায় শুরু কার্যক্রম
১২ September ২০২৬ Saturday ১২:২১:৪২ PM
Print this E-mail this

মশার বিরুদ্ধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, মঠবাড়িয়ায় শুরু কার্যক্রম


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায়ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। সকালে উপজেলা মিলনায়তন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচিতে যুক্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বি।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে এম হুমায়ুন কবির ও নিজামুল কবির মিরাজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্স শেষে পৌর শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com