Current Bangladesh Time
Monday September ১৪, ২০২৬ ৭:৪৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদীতে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন 
১৪ September ২০২৬ Monday ৪:৫৫:১৫ PM
Print this E-mail this

মুলাদীতে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন 


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকার পচা ও কেমিক্যালযুক্ত রং মেশানো প্রায় ১৭ মণ পোয়া মাছ জব্দ করেছে প্রশাসন। পরে জব্দ করা এসব মাছ নয়াভাঙ্গুলী নদীর পাড়ে গর্ত খুঁড়ে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

সোমবার দুপুরে মুলাদী পৌর সুপার মার্কেটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মুলাদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা। এ সময় মুলাদী থানার পুলিশ তাকে সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সুপার মার্কেটে অভিযান চালিয়ে পচা ও ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির উদ্দেশ্যে মজুত করা প্রায় ১৭ মণ মাছ জব্দ করা হয়। অভিযানে মজিবুর রহমান (৫২) নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা জানান, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই রং মেশানো পচা মাছগুলো জব্দ করার পর তা জনসমক্ষে নদীর পাড়ে মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com