Current Bangladesh Time
Wednesday October ৭, ২০২৬ ৫:২৪ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর গ্যাস ট্যাবলেট খেয়ে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু
৭ October ২০২৬ Wednesday ১:৩০:৪০ PM
Print this E-mail this

দশমিনায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর গ্যাস ট্যাবলেট খেয়ে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

পটুয়াখালীর দশমিনায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার পর গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আলম জোমাদ্দার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রণগোপালদী গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আলম জোমাদ্দার একই ইউনিয়নের যৌথা গ্রামের সোবাহান বাজার এলাকার মো. রত্তন জোমাদ্দারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রণগোপালদী গ্রামে শ্বশুরবাড়িতে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তীকালে সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) কিনে এনে নিজ ঘরে খান তিনি।

পরিবারের সদস্যরা তাঁকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আলমের ভাগনে মো. জাকির হাওলাদার বলেন, ‘চিৎকার শুনে তাঁদের ঘরে গিয়ে দেখি, খালু ঘরের মেঝেতে পড়ে আছেন। তিনি গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা জানান। পরে দ্রুত তাঁকে দশমিনা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com