Current Bangladesh Time
Saturday October ৩১, ২০২৬ ১:৩৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » সংবাদ প্রকাশের পর মামলা নিল পুলিশ,বাকেরগঞ্জের ওসির ভূমিকা নিয়ে তদন্তের দাবি
৩০ October ২০২৬ Friday ১১:৩৩:৩৭ PM
Print this E-mail this

সংবাদ প্রকাশের পর মামলা নিল পুলিশ,বাকেরগঞ্জের ওসির ভূমিকা নিয়ে তদন্তের দাবি


বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ এবং বিচার চাইতে গিয়ে থানায় হয়রানির শিকার হওয়ার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর মামলা নিয়েছে পুলিশ।

‘গোসল করে যাওয়ায় ধর্ষণের মামলা নিলেন না ওসি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ওসি আদিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই নববধূকে বাড়ি থেকে থানায় নিয়ে এসে তার অভিযোগের ভিত্তিতেই মামলা নথিভুক্ত করে। শুক্রবার (৩০ অক্টোবর) ডিএনএ পরীক্ষার জন্য তাকে বরিশালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এর আগে বিয়ের মাত্র ১৬ থেকে ১৭ দিনের মাথায় ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তুলে বিচার চাইতে বাকেরগঞ্জ থানায় যান ওই নববধূ। এ সময় তার অভিযোগ গ্রহণ না করে উল্টো সাত বছরের কারাদণ্ডের ভয় দেখানোর অভিযোগ ওঠে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের বিরুদ্ধে।

ভুক্তভোগীর অভিযোগ, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী এলাকার তার সৎ ভাসুর মো. ইমরান প্যাদা (৩৮) গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে তাকে বাজারে নিয়ে যান। রাতে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে নিয়ে ইমরান প্যাদা ও প্রতিবেশী চাচা শ্বশুর রাকিব প্যাদা (২৬) তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ করেন ওই নববধূ। পরে সেখানকার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়িকে সঙ্গে করে মামলা করতে বাকেরগঞ্জ থানায় যান তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, ওসি আদিল হোসেনের সঙ্গে কথা বলার সময় তাকে বলা হয়, ধর্ষণের কোনো প্রমাণ নেই এবং গোসল করার কারণে আলামত নষ্ট হয়ে গেছে। অভিযোগ প্রমাণ করতে না পারলে তাকেই সাত বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে বলেও ভয় দেখানো হয়। এ ছাড়া ওসি তার উদ্দেশে ‘শালির অর্ধেক ভাগ পায়’ বলে অশালীন মন্তব্য করেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি আদিল হোসেন। তিনি বলেন, দুয়েকদিন আগে ওই নারী তার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে সঙ্গে নিয়ে থানায় এসেছিলেন। তারা ধর্ষণের কোনো আলামত দেখাতে পারেননি। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হলে কিছুক্ষণ পর জানাবেন বলে তারা চলে যান।

বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় মামলা গ্রহণ না করার কোনো সুযোগ নেই। ওসি অভিযোগ গ্রহণ না করে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে থাকলে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
বরিশালে খাদ্য গুদামের ৩০০ টন গমবাহী কার্গো দুর্ঘটনার শিকার
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com