Home » আমতলী » বরগুনা » নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
৮ November ২০২৬ Sunday ১:০৩:৫৯ PM
নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে আমতলী পৌর শহরের ডাকবাংলো সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর উপজেলার ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বক্তব্য দেন। তাঁর বক্তব্য শেষে শিক্ষার্থীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনায় পরদিন ৯ অক্টোবর ৩২ জনকে আসামি করে আমতলী থানায় মামলা করা হয়। ওই মামলায় মাহবুবুল ইসলাম ২২ নম্বর আসামি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আসামি মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের