Current Bangladesh Time
Friday November ২০, ২০২৬ ২:১৪ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
১৮ November ২০২৬ Wednesday ৭:৩৫:২২ PM
Print this E-mail this

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের পৌর শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে পৌর শহরের রহমতপুর এলাকায় অবস্থিত ব্যাংকটির কলাপাড়া শাখা ব্যবস্থাপকের ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্রে জানা যায়, ভোররাত আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা ভবনের দ্বিতীয় তলায় আগুন ধরিয়ে দেয়। এ সময় দায়িত্বে থাকা কিশোর নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর ডাক শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নৈশপ্রহরী ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুন দেওয়ার পরপরই জড়িত ব্যক্তিরা ভবনের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংক কার্যালয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, এ ঘটনার পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

ঘটনার পর মঙ্গলবার সকালে ব্যাংক কার্যালয়ে গিয়ে দেখা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত স্থান পানি দিয়ে পরিষ্কার করছেন সংশ্লিষ্টরা। এ সময় পুলিশের একটি টহল দল সেখানে অবস্থান করছিল।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর
বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com