বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “আকভান” এর প্রভাবে ঝালকাঠিতে গুরি গুরি বৃষ্টি হচ্ছে। জেলা জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকালে থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বন্যার প্রভাবে অসময়ে বৃষ্টির ফলে রোপা আমন ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি আশঙ্কা করছেন কৃষকরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পরেছে সাধারণ মানুষ। আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। প্রয়োজনের তাগিদে বৃষ্টি উপক্ষো করে মানুষ বাইরে বরে হলওে ব্যাহত হচ্ছে স্বাভাবকি চলাচল।
কৃষকারা জানান, রোপা আমন ধানের শীষ বের হয়েছে। বৃষ্টির কারণে রোপা আমন ও অন্যান্য লতাকৃষি ব্যাপক ক্ষতি আশঙ্কা রয়েছে। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থায়ী হলে আমন ধানের ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা।
কৃষি বিভাগ জানিয়েছে,বৃষ্টি স্থায়ী না হলে কৃষির তেমন ক্ষতি আশঙ্কা নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। ক্ষেতের পানি নেমে যাবে,কৃষির কোন ক্ষতি হবেনা বলে কৃষি বিভাগের দাবী।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী