| আ’লীগের পাঁচ, বিএনপি’র চারজন সংরক্ষিত কাউন্সিলর পদে বিজয়ী হলেন যারা
বরিশাল :: বরিশাল সিটি কর্পোরেশনের ১০টি সংরক্ষিত আসনের মধ্যে আ’লীগ সমর্থিত পাঁচজন ও বিএনপি সমর্থিত চারজন বিজয়ী হয়েছেন, অপরজন নির্দলীয় প্রার্থী।
আওয়ামীলীগ সমর্থিত বিজয়ীরা হলেন- সংরক্ষিত আসন-৩ (৭, ৮, ৯) কহিনুর বেগম, সংরক্ষিত আসন-৪ (১০, ১১, ১২) মাকসুদা আক্তার মিতু, সংরক্ষিত আসন-৫ (১৩, ১৪, ১৫) কামরুন্নাহার রোজী, সংরক্ষিত আসন-৭ (১৯, ২০, ২১) সালমা আক্তার শিলা, সংরক্ষিত আসন-৮ (২২, ২৩, ২৪) রেশমী বেগম।
বিএনপি সমর্থিত সংরক্ষিত এলাকার মহিলা কাউন্সিলররা হলেন- সংরক্ষিত আসন-১ (ওয়ার্ড নং ১, ২, ৩) তাছলিমা কালাম কলি, সংরক্ষিত আসন ২ (৪, ৫, ৬) জাহানারা বেগম, সংরক্ষিত আসন-৯ (২৫, ২৬, ২৭) সেলিনা বেগম এবং সংরক্ষিত আসন-১০ (২৮, ২৯, ৩০) রাশিদা পারভীন।
এছাড়া একমাত্র নির্দলীয় প্রার্থী হিসেবে জয় পেয়েছেন সংরক্ষিত আসন-৬ (১৬, ১৭, ১৮) ফারজানা রূপা।
সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে সালমা আক্তার শিলা এবার হ্যাট্রিক করলেন আর কহিনুর বেগম ও কামরুন্নাহার রোজী দ্বিতীয়বার নির্বাচিত হলেন।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | |