Current Bangladesh Time
Saturday July ১৮, ২০২৬ ৮:৫৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সম্পর্ক ভাঙ্গায় বরিশালে প্রেমিকাকে কুপিয়ে জখম
৫ September ২০১৩ Thursday ২:২২:৩২ PM
Print this E-mail this

আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ

সম্পর্ক ভাঙ্গায় বরিশালে প্রেমিকাকে কুপিয়ে জখম
সৈয়দ মুন্না


বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাইদাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হচ্ছে (ছবি: আমাদের বরিশাল ডটকম)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হচ্ছে (ছবি: আমাদের বরিশাল ডটকম)

বরিশালে প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রেমিক ও সহপাঠী রাসেল। তারা দু’জনেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যাল ক্যম্পাস সংলগ্ন নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড রোডে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় সাওদাকে (২২) এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়া হয়েছে।

হালনাগাদকৃত সংবাদ: বরিশালে প্রেমিকের হাতে আহত ছাত্রীর মৃত্যু

আহত সাওদা বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্রী ও হামলাকারী রাসেল ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে সাওদা নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড রোডের ছাত্রীনিবাস থেকে বিশ্ববিদ্যালয় ক্যম্পাসের উদ্দেশ্যে হেটে রওয়ানা দেয়। পথিমধ্যে রাসেল ধারালো অস্ত্র দিয়ে সাওদার মাথা ও শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই রাসেল পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা সাওদাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) পাঠায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য দুপুর দেড়টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

terror-rasel-barisal-university হামলাকারী রাসেল - ফাইল ফটো

হামলাকারী রাসেল – ফাইল ফটো

জানা গেছে, পাথরঘাটা কলেজে উচ্চ মাধ্যমিক পড়া অবস্থায় পাথরঘাটা উপজেলার বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে সাওদা ও একই উপজেলার হারুন মাতব্বরের ছেলে রাসেলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সম্পর্কের বিষয়টি জানাজানি হলে সাওদার পরিবার না মেনে নেয়ায় সাওদা ও রাসেলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর জের ধরেই রাসেল তার প্রেমিকাকে কুপিয়েছে বলে ধারণা করছেন সহপাঠীরা।

হামলাকারী রাসেলের মা রেনু বেগম মুঠোফোনে জানান, সাওদা ও রাসেলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এছাড়া রাসেল একসময় সাওদা প্রাইভেট শিক্ষকও ছিল। গত ২১ জুলাই তারা (রাসেলের পরিবার) সাওদার পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। কিন্তু সাওদার পরিবার বিয়ের প্রস্তাবে তাদের অসম্মতি জানিয়ে দেন। পরিবার মেনে না নেয়ায় সাওদা রাসেলকে এড়িয়ে চলতে শুরু করলে রাসেল মানসিকভাবে ভেঙ্গে পড়ে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান আমাদের বরিশাল ডটকমকে জানান, সাওদা ও রাসেলের মাঝে প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি শুনেছেন। কিছুদিন আগে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে সাওদাকে লাঞ্ছিত করে রাসেল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জেনে দু’জনকে ডেকে সতর্ক করে দেন।

উপাচার্য আরো জানান, ওই ঘটনায় ছাত্রীর পরিবার থানায় সাধারন ডায়রিও করেছিল। সিন্ডিকেট কমিটির জরুরি সভা ডেকে হামলাকারী রাসেলের ছাত্রত্ব বাতিল করা হবে এবং তাকে আইনের মুখোমুখি করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এয়ার এ্যাম্বুলেন্সের মাধ্যমে আহত ছাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ইউনিট-৪ এর চিকিৎসক নজরুল ইসলাম জানান, বরিশালে সাওদার অস্ত্রপাচার করা হয়েছে কিন্তু তার মাথায় আঘাতটি খুবই মারাত্মক। উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে। তবে সাওদার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানান তিনি।

বরিশাল মেট্রো পুলিশের উপ-কমিশনার টিএম মোজাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। হামলাকারীকে আটক করতে পুলিশ চেষ্টা করছে।

এ সম্পর্কিত আরো সংবাদ:
বরিশালে প্রেমিকের হাতে আহত ছাত্রীর মৃত্যু

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com