Current Bangladesh Time
Saturday July ১৮, ২০২৬ ৮:৪৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে প্রেমিকের হাতে আহত ছাত্রীর মৃত্যু
৫ September ২০১৩ Thursday ৯:১৭:২১ PM
Print this E-mail this

বরিশালে প্রেমিকের হাতে আহত ছাত্রীর মৃত্যু


প্রেমিকের আঘাতে মৃত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা, ইনসেটে সাওদা - ফাইল ফটো

প্রেমিকের ধারালো অস্ত্রের আঘাতে মৃত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা, ইনসেটে সাওদা – ফাইল ফটো

বরিশালে প্রেমিকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সাওদার মৃত্যু হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুনর রশিদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস জিলা স্কুলের কলেজ ভবনের অদূরে নগরীর ব্রাউন কম্পাউন্ডে সম্পর্ক ভাঙ্গার জের ধরে প্রেমিক রাসেল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাওদাকে গুরুতর আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে দুপুর দেড়টার দিতে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়।

terror-rasel-barisal-university হামলাকারী রাসেল - ফাইল ফটো

হত্যাকারী রাসেল মাতুব্বর – ফাইল ফটো

মৃত সাওদা বরগুনার পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুর রাজ্জাকের মেয়ে এবং বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান (একাউন্টিং) বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

হামলাকারী প্রেমিক রাসেল মাতুব্বর একই উপজেলার কেরামতপুর গ্রামের হারুন মাতুব্বরের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে থেকেই সাওদা এবং রাসেল পূর্ব পরিচিত ও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ‍রাসেল এক সময় সাওদার প্রাইভেট শিক্ষক ছিল। কিছুদিন আগে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এদিকে, ঘাতক প্রেমিক রাসেলকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ সম্পর্কিত পূর্বের সংবাদ:
সম্পর্ক ভাঙ্গায় বরিশালে প্রেমিকাকে কুপিয়ে জখম

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com