![]() বরিশালে প্রেমিকের হাতে আহত ছাত্রীর মৃত্যু
৫ September ২০১৩ Thursday ৯:১৭:২১ PM
![]() প্রেমিকের ধারালো অস্ত্রের আঘাতে মৃত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা, ইনসেটে সাওদা – ফাইল ফটো বরিশালে প্রেমিকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সাওদার মৃত্যু হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুনর রশিদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস জিলা স্কুলের কলেজ ভবনের অদূরে নগরীর ব্রাউন কম্পাউন্ডে সম্পর্ক ভাঙ্গার জের ধরে প্রেমিক রাসেল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাওদাকে গুরুতর আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে দুপুর দেড়টার দিতে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়। ![]() হত্যাকারী রাসেল মাতুব্বর – ফাইল ফটো মৃত সাওদা বরগুনার পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুর রাজ্জাকের মেয়ে এবং বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান (একাউন্টিং) বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। হামলাকারী প্রেমিক রাসেল মাতুব্বর একই উপজেলার কেরামতপুর গ্রামের হারুন মাতুব্বরের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে থেকেই সাওদা এবং রাসেল পূর্ব পরিচিত ও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রাসেল এক সময় সাওদার প্রাইভেট শিক্ষক ছিল। কিছুদিন আগে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এদিকে, ঘাতক প্রেমিক রাসেলকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ সম্পর্কিত পূর্বের সংবাদ: সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||


