Current Bangladesh Time
Monday September ২১, ২০২৬ ৩:৪৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বিএম কলেজে ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে দলীয় ক্যাডাররা
৫ May ২০১৪ Monday ৮:৪৮:২৫ PM
Print this E-mail this

বিএম কলেজে ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে দলীয় ক্যাডাররা
নিজস্ব প্রতিবেদক


ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, বরিশাল BM Collegeসিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে রাসেল নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে নিজ দলীয় ক্যাডাররা। সোমবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রাসেল মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসেল ছাত্রলীগ নেতা অনিক সেরনিয়াবাতের অনুসারী বলে জানা গেছে।

আহত রাসেল জানায়, সিনিয়র জুনিয়র কেন্দ্র করে বিরোধের জের ধরে ফয়সাল আহম্মেদ মুন্না, যোবায়ের আহমেদ, ডিগ্রি হোস্টেলের সোহেল, টিপু, আলাউদ্দিন, সুমন, রুবেল, বরুন তাকে কুপিয়েছে। হামলাকারীরা সকলে বিএম কলেজের মেয়াদোত্তির্ণ ছাত্র কর্ম পরিষদের সাধারণ সম্পাদক মঈন তুষার গ্রুপের।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাতে কলেজের ডিগ্রি হোস্টেলে ছাত্রলীগ ক্যাডার মঈন তুষারের অনুসারী সোহেলের সাথে অনিক সেরনিয়াবাতের অনুসারী শামীমের মধ্যে সিনিয়র-জুনিয়র তর্কাতর্কি হয়। ওই সময় শামীমকে মারধর করে সোহেল। পরে রোববার আবার সোহলকে মারধর করে অনিক গ্রুপের অনুসারীরা।এর জের ধরে সোমবার মঈন তুষারের অনুসারীরা অনিক সেরনিয়াবাতের অনুসারী রাসেলকে ক্যাম্পাসে একা পেয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com