| বানারীপাড়ায় বিভিন্ন মহলের নিন্দা প্রতিবাদ প্রতিনিধি, বানারীপাড়া
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের ব্যুরো প্রধান পূলক চ্যাটার্জীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস,
বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, পৌরসভার মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাংবাদিক সোহেল সানি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সম্পাদক এ্যাড. মাওলাদ হোসেন সানা, যুগ্ম-সম্পাদক আকতার হোসেন মোল্লা,
মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেণু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তরুনেন্দ্র নারায়ণ ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলু, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,
ইউপি চেয়ারম্যান মামুন উর রশিদ স্বপন তালুকদার, গণজাগরণ মঞ্চের আহবায়ক আব্দুল হাই বখস্, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সাবেক সভাপতি এস.এম গোলাম মাহমুদ রিপন, সহ-সভাপতি কে.এম শফিকুল আলম জুয়েল, সুজন মোল্লা প্রমূখ।
সম্পাদনা: বরি/প্রেস/মপ | |