বরিশাল কোর্ট রিপোর্টারস এ্যাসোসিয়েশনের নিন্দা সংবাদ বিজ্ঞপ্তি
বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির উপর দূর্র্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল কোর্ট রিপোর্টারস এ্যাসোসিয়েশন’র নেতৃবৃন্দ ।
একই সাথে হামলার ইন্ধনদাতা ও হামলাকারীদের সনাক্ত করে গ্রেপ্তার পূর্বক কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানিয়েছেন। পাশাপাশি তার আশু সুস্থতা কামনা করে সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন।
বিবৃতি দাতার হলেন, বরিশাল কোর্ট রিপোর্টারস এ্যাসোসিয়েশন’র সভাপতি সাইফ আমীন, সহ সভাপতি জিয়া বাবু, সাধারণ সম্পাদক অপু রায়, সাংগঠনিক সম্পাদক মেহদী হাসান, দপ্তর ও প্রচার সম্পাদক এম আরিফুল ইসলাম , যুগ্ন সাধারণ সম্পাদক বায়েজীদ পান্নু ,
অর্থ সম্পাদক হুমায়ুন কবির রোকন, ক্রিয়া সম্পাদক এম এস শাওন, ওয়াহিদ রাসেল, নাঈম, ফাহিম ফিরোজসহ সংগঠনের সকল সদস্যরা ।
|