Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৯:০৪ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » সংবাদ শিরোনাম » বিজয়া দশমীতে দশমিনায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
৬ October ২০১১ Thursday ৩:৫৫:১৩ PM
Print this E-mail this

বিজয়া দশমীতে দশমিনায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত


নৌকা বাইচ

পটুয়াখালীর দশমিনায় নিবারন কবিরাজ বাড়ীর দীঘিতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার একাংশ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

পটুয়াখালী, ৬ অক্টোবর (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): শারদীয় দূর্গা পূঁজা উৎসবের বিজয়া দশমীতে পটুয়াখালীর দশমিনায় প্রতি বছরের মত এবারও আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার। স্বর্গীয় নিবারন কবিরাজ বাড়ীর দীঘিতে দীর্ঘ ৫০ বছর যাবত পূঁজা উদযাপন কমিটি আয়োজন করে আসছে এ নৌকা বাইচ প্রতিযোগিতার। ৬ অক্টোবর বৃহম্পতিবার দুপুরে নিবারন কবিরাজ বাড়ীর দীঘিতে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে দীঘির চারপাশে ভীড় করে হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর আবালবৃত্তবনিতা। নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষ্যে দীঘির চারপাশে দোকানিরা নানান পসরা সাজিয়ে বসিয়েছে একদিনের মেলা।

এবারের প্রতিযোগিতায় ৭ টি বাইচ দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে স্থাণীয় সন্তোষ মাঝির দল। বিজয়ী সন্তোষ মাঝি, নিবাড়ন মন্ডল দ্বিতীয় ও হাসেম ফকিরকে তৃতীয় নির্বাচিত করে সবাইকেই রঙ্গিন টেলিভিশন দিয়ে পুরুস্কৃত করা হয়েছে। এ বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরন করেন দশমিনা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক, সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহমুদ লিটন, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও নিবাড়ন কবিরাজের বড় ছেলে সুশিল চন্দ্র কবিরাজ। এদিকে নৌকা বাইচ উপভোগের পাশাপাশি নিবারন কবিরাজ বাড়ীতে বিজয়ার দিনে মা দূর্গা দেবীকে প্রণাম জানাতে জড়ো হয় হাজারো নারী পুরুষ ভক্ত।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com