Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৭:০০ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে পবিপ্রবির: উপাচার্য হেমায়েত জাহান
১১ June ২০২৬ Thursday ৪:৪০:২৭ PM
Print this E-mail this

গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে পবিপ্রবির: উপাচার্য হেমায়েত জাহান


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেছেন, শিক্ষা ও গবেষণায় বিশ্বমানের অবদান রাখার যথেষ্ট সক্ষমতা রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের। গবেষণার সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে পবিপ্রবিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি কাজ করবেন। 

আজ বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান ড. হেমায়েত জাহান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন আর রশিদ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। পরে তিনি উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়া শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নতুন উপাচার্য। সভায় শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. হেমায়েত জাহান বলেন, ‘আমি এই জেলার সন্তান। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যা যা করা প্রয়োজন, তা করার সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।’ উপাচার্য বলেন, ‘শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, একাডেমিক পরিবেশের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা পবিপ্রবির রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com