Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ২:৫৩ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় বিএনপি নেতাকে কু*পি*য়ে জ*খ*ম
১১ June ২০২৬ Thursday ৪:৫৮:০১ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় বিএনপি নেতাকে কু*পি*য়ে জ*খ*ম


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রত্নপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম হাওলাদার গুরুতর আহত হয়েছেন। 

অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের হামলায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মনিরুল ইসলামকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রত্নপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম হাওলাদার এবং একই এলাকার জালাল সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল।

বুধবার বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয়ে অবস্থান করছিলেন মনিরুল ইসলাম। এ সময় জালাল সরদারের ছেলে সাকিব সরদারসহ তার কয়েকজন ভাই সেখানে গিয়ে তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, সংঘর্ষের সময় সাকিব সরদারসহ তিন-চারজনের একটি দল মনিরুল ইসলামের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত অন্যদেরও চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মনিরুল ইসলাম দাবি করেন, স্থানীয় একাধিক মামলার আসামি জালাল সরদার এবং তার তিন ছেলে জুয়েল সরদার, সাকিব সরদার ও রাকিব সরদার বিএনপি কার্যালয়ে ঢুকে তার ওপর হামলা চালান। তিনি তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জালাল সরদার। তিনি বলেন, ‘আমরা তাকে কুপিয়ে আহত করিনি। ধস্তাধস্তির সময় টিনে লেগে তার মাথা কেটে যেতে পারে।’

এ ঘটনায় উভয় পক্ষ বুধবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘মিশ্রীপাড়ার মারামারির ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com