Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১১:০২ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকিতে ৬ মন জাটকা উদ্ধার, এতিমখানা ও দুস্থ:দের মধ্যে বিতরণ
১৩ November ২০১১ Sunday ১:২৮:৫৭ PM
Print this E-mail this

দুমকিতে ৬ মন জাটকা উদ্ধার, এতিমখানা ও দুস্থ:দের মধ্যে বিতরণ


জাটকা ইলিশ

দুমকি থানা ব্রিজ বাসস্ট্যান্ড থেকে আটককৃত ৬ মন জাটকা ইলিশ (বায়ে), (ডানে) আটককৃত ইলিশ বস্তা থেকে বের করা হচ্ছে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

দুমকি, ১৩ নভেম্বর (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দুমকি থানা ব্রিজ বাসস্ট্যান্ড হতে ১২ নভেম্বর শনিবার রাতে দূর-পাল্লার একটি পরিবহন বাস থেকে ৬ মন নিষিদ্ধ জাটকা ইলিশ আটক করেছে পুলিশ। আটককৃত অবৈধ জাটকা পরিবহনের দায়ে রফিক ফকির নামের পরিবহন বাসটির সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮ টায় দশমিনা-দুমকি-ঢাকা রুটের দূরপাল্লার মেঘনা পরিবহন (ঢাকা মেট্রো ভ-১৪-৯৬৮) যাত্রীবাহী বাসটি থানা ব্রিজ কাউন্টারের সামনে পৌছলে থানা পুলিশ অভিযান চালিয়ে বাসের ছাদ থেকে ৩ বস্তা ভর্তি অবৈধ জাটকা ইলিশ আটক করে থানায় নিয়ে যায়। তাৎক্ষনিক দুমকির ইউএনও মো: আসাদুজ্জামান জনসন্মুখে প্রথম শ্রেণীর মেজিষ্ট্রেটের ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ জাটকা পরিবহনের দায়ে সুপারভাইজার রফিক ফকিরকে(৩৮)  নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়। পরে আটককৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় এবং লেবুখালী ও কদমতলা আশ্রায়ন প্রকল্পে খবর দিয়ে দুস্থ: ও এতিমদের মাঝে ভাগ করে দিয়ে দেন।


(আমাদের বরিশাল ডটকম/দুমকি/মর/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com