Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১১:০২ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকি-বাউফল সড়ক সংস্কার কাজে ধীরগতি, যানবাহন চলাচলে ভোগান্তি
১৯ November ২০১১ Saturday ৭:২৭:০৭ PM
Print this E-mail this

দুমকি-বাউফল সড়ক সংস্কার কাজে ধীরগতি, যানবাহন চলাচলে ভোগান্তি


দুমকি-বাউফল সড়ক

পটুয়াখালীর দুমকি-বাউফল-দশমিনা সড়কের সংস্কার কাজের ধীর গতি ও মাসের পর মাস ফেলে রাখায় অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে তিন উপজেলার সাধারন মানুষ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

দুমকি, ১৯ নভেম্বর (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দুমকি-বাউফল-দশমিনা সড়কের সংস্কার কাজের ধীর গতি ও মাসের পর মাস ফেলে রাখায় অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে তিন উপজেলার সাধারন মানুষ। জেলা ও বিভাগীয় শহর বরিশালসহ সারা দেশের সাথে সড়ক যোগাযোগের একমাত্র রাস্তাটি এখন দুমকি-বাউফলসহ তিন উপজেলাবাসীর দুর্ভোগের আরেকটি বাড়তি কারন হয়ে দেখা দিয়েছে।

পটুয়াখালী জেলার লেবুখালী বিশ্ববিদ্যালয় স্কয়ার থেকে দুমকি উপজেলার চরগরবদি ফেরীঘাট পর্যন্ত ১৭ কিলোমিটার বেহাল অবস্থার সড়ক সংস্কারের নামে ভাংগা-চোড়া ইট-সুড়কি-বিটুমিন তুলে মাসের পর মাস ফেলে রাখায় অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে দুমকিসহ তিন উপজেলার সাধারন মানুষ। সড়ক ও জনপথ বিভাগের কার্যাদেশ প্রাপ্ত দু’জন ঠিকাদার সড়কের দু’প্রান্ত থেকে সংস্কার কাজ শুরু করলেও সিকিভাগ কাজও হয়নি। মাসের পর মাস ইট-বিটুমিন তোলা রাস্তা ফেলে রাখায় মাঝামাঝি অন্তত ৫ কিলোমিটার রাস্তার শোচনীয় দশা হয়েছে। সংস্কারের নামে ইট-খোয়া আর বালু ফেলে রাখা হয়েছে। কার্পেটিং না করা অবস্থায় ফেলে রাখায় এ সড়কে যানবাহন ও পায়ে হেটে চলাচলের কোন জো নেই। ধূলা-বালিতে পুরো সড়ক একাকার। একটি যানবাহন অতিক্রম করলেই সড়ক ধূলা-বালিতে অন্ধকার হয়ে যায়। যাত্রী সাধারণ ধূলাবালিতে জড়িয়ে বিবর্ণ ধূসর রং ধারণ করে। শ্বাস-প্রশাস বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাত্রী-সাধারণকে বাড়তি বিড়ম্বণার শিকার হতে হয়। টেম্পু-অটোটেম্পু, রিস্কা-সাইকেল-মোটর সাইকেল এমনকি যাত্রীবাহি বাসে চলাচল করাও দুরহ হয়ে পড়েছে।

পটুয়াখালী জেলার উত্তর-পূর্বাঞ্চলীয় তিন উপজেলার সাথে দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক যোগাযোগের অন্যতম রুট দুমকি-বাউফল সড়ক। বর্তমানে এ সড়কের গোড়ারদিকে অন্তত: ১৭ কিমি রাস্তা ভেঙে যানবাহন চলচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। এতে যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এ রাস্তা দিয়ে পটুয়াখালী-বরিশাল ছাড়াও প্রতিদিন পার্শ্ববর্তী উপজেলা দশমিনা, বাউফল, গলাচিপায় হাজারো মানুষ যাতায়াত করে। বর্তমানে এ সড়কের লেবুখালীর পাগলা বিশ্ববিদ্যালয় স্কয়ার থেকে চরগরবদি পর্যন্ত ১৭ কিমি রাস্তার মাঝে মাঝে ১/২কি.মিটার করে সংস্কারের নামে পুরাতন ইট-সুড়কি, বিটুমিনের কার্পেটিং উঠিয়ে শুধুমাত্র খোয়া-বালু দিয়ে ফেলে রাখা হয়েছে। ফলে খোয়া-বালুর রাস্তায় অনবরত যানবাহন চলাচল করায় ধূলা-বালির বাড়তি বিড়ম্বনার শিকার হতে হয়েছে উপজেলাবাসীদের। বিড়ম্বণার শিকার হওয়া ভুক্তভোগীদের এখন একটাই প্রশ্ন সংস্কার কাজটি কবে শেষ হবে? উটকো বিড়ম্বনার হাত থেকে করে মুক্তি পাবে তিন উপজেলার সাধারন মানুষ।


(আমাদের বরিশাল ডটকম/দুমকি/মর/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com