Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১০:১৪ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনার এক শিক্ষক পরিবারকে হয়রানী, বন্ধ করে দেয়া হয়েছে চলাচলের পথ
২০ November ২০১১ Sunday ১০:৫৬:৪৯ AM
Print this E-mail this

বামনার এক শিক্ষক পরিবারকে হয়রানী, বন্ধ করে দেয়া হয়েছে চলাচলের পথ


বেড়া নির্মান

এভাবেই বেড়া নির্মান করে বন্ধ করে দেয়া হয়েছে চলাচলের পথ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরগুনা, ২০ নভেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বামনা উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের শ্যামল চন্দ্র কর্মকারসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটির পর একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। বাসা থেকে বের হবার পথ আটকিয়ে তাদেরকে গৃহবন্দী করে ফেলা হয়েছে। মামলার হাজিরা ও তদবির করতে গিয়ে তাদের স্বামী-স্ত্রী দুজনেরই চাকরী হারানোর উপক্রম হয়েছে।

শিক্ষক শ্যামল চন্দ্র কর্মকার জানান, তিনি ও তার স্ত্রী কল্যানী রানী কর্মকার লতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ২০০৯ সালের ২১ এপ্রিল নিকুঞ্জ বিহারী মালাকারের কাছ থেকে পৌনে দশ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু তার আগেই একই মালিকের কাছ থেকে ২০০৪ সালের পহেলা এপ্রিল শিখা রানী কর্মকার দশ শতাংশ জমি মূল সড়কের পাশ দিয়ে ক্রয় করেন। শ্যামল চন্দ্র কর্মকারের কাছে বিক্রিত জমির দলিলে চলাচলের পথ দেবার কথা উল্লেখ থাকলেও শিখা রানী কর্মকার ও তার স্বামী বিপুল চন্দ্র কর্মকার তাদের চলাচলের পথ বন্ধ করে দেয়। বর্তমানে বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে রাখা হয়েছে। এর আগেও ইটের প্রাচীর দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়েছিল।

আদালতের নির্দেশ অনুযায়ী চলতি বছরের ১৬ এপ্রিল আদালতের নিযুক্ত আইনজীবী মহিউদ্দিন পারভেজ সীমানা পিলার স্থাপন করে লাল নিশানা টানিয়ে দেন। কিন্তু শিখা রানী তার স্বামী বিপুল চন্দ্র কর্মকার আদালতের নির্দেশ অমান্য করে গত ২৬ মে সীমানা পিলার ভেঙ্গে ফেলে। সম্প্রতি আবার বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়। একাধিক মামলা মিথ্যা প্রমানিত হবার পরেও গত ১২ অক্টোবর বিপুল চন্দ্র কর্মকার বাদী হয়ে শ্যামল চন্দ্র কর্মকার, প্রদীপ কর্মকার ও রতন কর্মকারসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে দ্রুত বিচার আইনে স্বর্ণের দোকান লুটের মামলার দায়ের করে। কিন্তু ঘটনার তারিখ দেখানো হয়েছে শুক্রবার।

বামনা স্বর্ণ শিল্পী ও জুয়েলার্স সমিতির সভাপতি নির্মল চন্দ্র কর্মকার ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র জানান, সমিতির সিদ্ধান্তানুযায়ী শুক্রবার তাদের দোকান খোলা থাকেনা।

এদিকে শিক্ষক শ্যামল চন্দ্র কর্মকার ও তার স্ত্রী কল্যানী রানী কর্মকার মিথ্যা মামলার হয়রানী থেকে রেহাই পেয়ে চলাচলের পথ খুলে দেবার দাবী জানিয়েছেন।

অপরদিকে শিখা রানী ও তার বিপুল কর্মকার পথ আটকানোর অভিযোগ অস্বীকার করে জানান, তারা নিজেদের কবলাকৃত জমি দখলে নিয়েছেন।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com