Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:৫৫ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » ফলাফল বিপর্যয়ে ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন
২৮ December ২০১১ Wednesday ১১:২৯:২০ PM
Print this E-mail this

ফলাফল বিপর্যয়ে ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন


বরগুনা, ২৮ ডিসেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের পর বরগুনার আমতলী উপজেলার আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে ২৮ ডিসেম্বর বুধবার সকালে ঐ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকরা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, পরিকল্পিতভাবে উপজেলা শিক্ষা দপ্তরের সহায়তায় আমতলী বন্দর মডেল সরকারী ও একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সমাপনী পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটিয়েছেন। এ ধরনের ঘটনা ঘটাতে পারে আশংকা করে কেন্দ্র পরিবর্তনের জন্য তারা জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ কেন্দ্র পরিবর্তন না করে আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ই কেন্দ্র বহাল রাখে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- সানরাইজ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব আঃ রশিদ খাঁন ও অভিভাকদের পক্ষে মোঃ কামরুজ্জামান জুয়েল। তারা আরও অভিযোগ করেন, পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত লোকজন গোপনে এ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের কোড নাম্বার নিয়ে যায় এবং খাতা পরীক্ষণের সময় শিক্ষার্থীদের কোড নাম্বার পরীক্ষকদের কাছে সরবরাহ করে তাদের ফলাফল বিপর্যয় ঘটিয়েছে।

প্রমান হিসেবে তারা উল্লেখ করেন, তাদের বিদ্যালয়ের ১১ জন পরীক্ষার্থী ৫ বিষয়ে জিপিএ ৫ নাম্বার পেলেও শুধূমাত্র বাংলায় জিপিএ ৪ পাওয়ার কারনে ১১ জনই জিপিএ ৫ থেকে বঞ্চিত হয়েছে। এ বিদ্যালয়ের মেধাবী ২০ পরীক্ষার্থীদের মধ্যে কেউই বাংলায় জিপিএ ৫ পায়নি। তাদের দাবী বাংলাসহ অন্যান্য বিষয় পূনঃ মূল্যায়ন করলে তাদের বিদ্যালয়ের পরীক্ষার্থীরা যোগ্যতার স্বাক্ষর রাখবে। তারা আরও জানান, ২৬ ডিসেম্বর সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল কারচুপির অভিযোগ এনে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, ‘তাদের বিদ্যালয়ের পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারনে আমতলী উপজেলার স্বনামধন্য দুটি প্রাথমিক বিদ্যালয় কী দোষ করল আমরা বুঝতে পারছিনা। এ ধরনের অভিযোগ ঈর্ষান্বিত হয়ে করা হচ্ছে।’

এ ব্যাপারে আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতিশ রায় বলেন, ‘এগুলো সম্পুর্ন ভিত্তিহীন অভিযোগ।’

আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘যেহেতু অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com