Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৮:০৯ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » অবশেষে তিন্নি-হিল্লোলের ডিভোর্স
১৭ January ২০১২ Tuesday ১১:০৬:০৭ PM
Print this E-mail this

অবশেষে তিন্নি-হিল্লোলের ডিভোর্স


তিন্নি -হিল্লোলবিনোদন ডেস্ক :: বিষয়টি নিয়ে মিডিয়ায় জোর কানাঘুষা চলছিল। অবশেষে প্রায় দু’বছর আলাদা থাকার পর সম্প্রতি তারকা দম্পতি তিন্নি-হিল্লোলের ডিভোর্সের আনুষ্ঠানিকতা হয়েছে। গত বছরের নভেম্বর মাসের শেষে হিল্লোল তালাকনামা পাঠিয়েছিলেন তিন্নির কাছে। এতে তিন্নির স্বাক্ষর করার মধ্য দিয়ে অবসান হল তাদের আড়াই বছরের সংসারের। বর্তমানে তাদের দুই বছর বয়সী কন্যা ওয়ারিশা তার মা তিন্নির সঙ্গে আছেন বলে জানা গেছে।

২০০৬ সালের ২৮ ডিসেম্বর ভালোবেসে আলোচিত মডেল অভিনেত্রী তিন্নিকে বিয়ে করেন হিল্লোল। তাদের বিয়েটা মিডিয়ায় বেশ সরগরম ছিল। বিয়ের পর তাদের সংসারে সুখও ছিল, সফল প্রেমের পরিণতিতে এক বছরের মাথায় তাদের ঘর আলোকিত করে এসেছিল ওয়ারিশার মতো ফুটফুটে এক কন্যা সন্তান।

গর্ভধারণের জন্য মাঝে তিন্নিকে মিডিয়া থেকে লম্বা একটা সময় বিচ্ছিন্ন থাকতে হয়। স্বাভাবিকভাবেই আগের শীর্ষ অবস্থানটি তার হাতছাড়া হয়ে যায়। কন্যা জন্মের পর আবারও তিন্নি কাজ শুরু করেন মিডিয়ায়। কিন্তু আগের অবস্থানে পৌছাতে না পারায় বেপরোয়া হয়ে উঠেন তিন্নি। মিডিয়ায় প্রভাবশালীদের সঙ্গে গড়ে তোলেন সম্পর্ক। অপরদিকে হিল্লোলের সাথে উপস্থাপিক ও অভিনেত্রী নওশীনের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠলে অশান্তি ভর করে এই তারকা দম্পতির সংসারে। সেই ঝড়ে শেষপর্যন্ত ভেঙেই পড়ল তাদের সংসার।

এ সাবেক দম্পতির ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা গেছে, মিডিয়ায় স্ত্রীর কাজে কখনো হিল্লোল হস্তক্ষেপ করেননি। মিডিয়ায় কাজ করার ব্যাপারে হিল্লোলের দেয়া স্বাধীনতা পেয়ে তিন্নি একের পর এক সম্পর্ক গড়ে তোলেন নাট্যনির্মাতা আদনান আদী, দীপঙ্কর দীপন, তন্ময় তানসেন, রায়হান খানসহ আরও অনেকের সঙ্গে। তিন্নি আর হিল্লোলের দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করলে ২০০৯ সালের শেষের দিকে তারা আলাদা থাকতে শুরু করেন। একাধিকবার তাদের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তার বাস্তবায়ন হয় নি।

এদিকে কন্যা ওয়ারিশা জন্মের পর থেকে গেল এক বছর আছে হিল্লোলের মায়ের তত্ত্বাবধানে। জানা যায়, তিন্নি তার শুটিং আর প্রেমের বাইরে সংসার-স্বামী আর কন্যার দিকে চোখ তুলেও তাকাতেন না। অতঃপর ঝুলে থাকা সংসারের শেষ সমাধানটিও করেছেন তিন্নি।

হিল্লোল ও নওসিনতিন্নির সংসার ভাঙলো কি গড়লো, প্রেম কার সঙ্গে কি করলো- এসব খবরের চেয়ে বড় খবর হলো, বেশকিছু দিন ধরেই শোনা যাচ্ছে ছোটপর্দার আরেক গ্ল্যামার গার্ল অভিনেত্রী নওশীনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা হিল্লোল । কিন্তু তারা দুজনই বলে বেড়াচ্ছেন, আমরা একে অন্যের খুব ভালো বন্ধু।

একাধিক পত্রিকায় তাদের সম্পর্ক ও বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে নওশীন বলেন, কোন পত্রিকার সঙ্গে আমার এ বিষয়ে কোন কথা হয়নি। সম্পর্কের কথা স্বীকার করা তো দূরে থাক। আমি আগামী ছয় মাসের মধ্যে ব্যক্তিগত কোন বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করতে চাই না। শুধু কাজ নিয়ে থাকতে চাই।

এ প্রসঙ্গে হিল্লোলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এসব ভিত্তিহীন ফালতু বিষয় নিয়ে আমি কোন কথা বলতে চাই না। সাংবাদিকেরা নিজেরাই এসব গুজব ছড়ায়, আবার তাতে আমাদের নামে মনগড়া কমেন্টস জুড়ে দেয়। সম্পর্ক নিয়ে লুকোচুরির কিছু নেই। আর কেনই বা আমি একটা সম্পর্ক পুরোপুরি শেষ না হতেই আরেকটার সাথে জড়াতে যাব। তবে নিজের জীবন নিয়ে ভবিষ্যতে যদি ভাবতেই হয় তাহলে সেটা এখনও দেরি আছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com