Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৭:৩০ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে মাছের ড্রাম থেকে ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১
১০ April ২০১২ Tuesday ৯:৩৮:১২ PM
Print this E-mail this

পিরোজপুরে মাছের ড্রাম থেকে ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১


ফেনসিডিল

পিরোজপুরে মাছের ড্রাম থেকে উদ্ধারকৃত ১৬৯ বোতল ফেনসিডিলসহ আটক আব্দুর রহিম (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

পিরোজপুর, ১০ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): মাছের ড্রামে করে অভিনব কৌশলে ফেনসিডিল বহনকালে ১৬৯ বোতল ফেনসিডিলসহ আব্দুর রহিম (২৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পিরোজপুর ডিবি পুলিশ। ১০ এপ্রিল মঙ্গলবার বিকেলে পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের বলেশ্বর ব্রীজের টোলঘরের সামনে বাসে তল্লাশী করে এ ফেনসিডিলের চালান আটক করা হয়।

জানা গেছে, খুলনা-বরিশাল রুটের একটি বাসে ফেনসিডিলের একটি চালান বরিশাল যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের বলেশ্বর ব্রীজের টোলঘরের সামনে অবস্থান নিয়ে বাসে তল্লাশী করতে থাকে। এসময় খুলনা-বরিশাল রুটে চলাচলকারী সৈয়দ পরিবহনে তল্লাশী চালিয়ে থাই মাগুর মাছসহ দুটি প্লাষ্টিকের ড্রামের মধ্যে অভিনব কৌশলে রক্ষিত ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ এ সময় ফেনসিডিল বহনকারী আব্দুর রহিমকে আটক করে। আটক রহিমের বাড়ি সাতক্ষিরা জেলার কলারদোয়ানিয়া গ্রামে।

ডিবি পুলিশের উপ পরিদর্শক (এস,আই) দেলোয়ার হোসেন জানান, দুটি ড্রামে করে অভিনব কায়দায় মাগুর মাছের সাথে ফেনসিডিলগুলো বহন করা হচ্ছিল। কাটা প্লাষ্টিকের ড্রামের নিচের অংশে ফেনসিডিল সাজিয়ে রেখে তার উপর টিনের পাত বসিয়ে তার উপরে পানি দিয়ে থাই মাগুর মাছ রেখে তা বাসে করে বরিশাল নিয়ে যাওয়া হচ্ছিল।


(আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মার/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com