Current Bangladesh Time
Friday June ১২, ২০২৬ ১:৫৫ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে ইউপি সদস্যের ঘরে ডাকাতি, নারীসহ আহত ৪
২০ April ২০১২ Friday ৫:৪৯:০৯ PM
Print this E-mail this

রাজাপুরে ইউপি সদস্যের ঘরে ডাকাতি, নারীসহ আহত ৪


রাজাপুর, ২০ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে সাবেক এক ইউপি সদস্যের ঘরে ডাকাতির ঘটনায় নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্নালঙ্কার, দলিল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ১৯ এপ্রিল বৃহষ্পতিবার দিবাগত রাত ২ টার দিকে শুকাগড় ইউনিয়নের পিংড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য জলিলের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতদের হামলায় আহতরা হচ্ছেন- সাবেক ইউপি সদস্যের স্ত্রী মমতাজ বেগম (৪২) ও তার মেয়ে পপি (১৯), পুত্রবধূ নুপুর (২২), আত্মীয় বাপ্পি (১৪) আহত হয়েছে।

মেম্বরের মেয়ে পপি ও ছেলে টুকু জানান, রাত ২ টার দিকে ঘরের পেছনের জানালার গ্রীল কেটে ৭/৮ জনের দেশীয় অস্ত্রধারী ডাকাত দল ভেতরে প্রবেশ করে মারধর করে সবাইকে অস্ত্রের মুখে সবাইকে জিম্ম করে নগদ ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্নালঙ্কার, দলিল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম তালুকদার জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


(আমাদের বরিশাল ডটকম/রাজাপুর/ররে/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com