|
| | | | বরগুনায় ভূয়া ২ র্যাব সদস্য আটক
 বরগুনায় আটককৃত ভূয়া ২ র্যাব সদস্য (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
বরগুনা, ২০ এপ্রিল (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনায় র্যাব পরিচয়ে টাকা আত্মসাত চেষ্টার অভিযোগে ভূয়া ২ র্যাব সদস্যকে আটক করা হয়েছে। ২০ এপ্রিল শুক্রবার দুপুরে বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- বেতাগী উপজেলার কাজীরাবাদ গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে সানু মিয়া ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাজনা কদমতলা গ্রামের আজাহার মোল্লার ছেলে হাবিব মোল্লা। তারা নিজেদেরকে র্যাব পরিচয় দিয়ে কাউনিয়া এলাকার আবুল হোসেনকে ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিল। ২০ এপ্রিল শুক্রবার বেলা পৌনে বারোটার দিকে র্যাব-৮ এর ডিএডি মোঃ গোলাম নবীর নেতৃত্বে আবুল হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
–
(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
| |