Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৮:৫৯ PM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় বিএনপি অফিসে ছাত্র ও যুবলীগের হামলা, পুলিশসহ আহত ১২
২২ April ২০১২ Sunday ৮:৪৯:১৭ AM
Print this E-mail this

দশমিনায় বিএনপি অফিসে ছাত্র ও যুবলীগের হামলা, পুলিশসহ আহত ১২


দশমিনা বিএনপি

ভাংচুরকৃত দশমিনা বিএনপি অফিস (ছবিঃ কামরুল সোহাগ/আমাদের বরিশাল ডটকম)

পটুয়াখালী, ২১ এপ্রিল (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দশমিনায় রবিবারের (২২ এপ্রিল) হরতালের সমর্থনে বের হওয়া উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে ২১ এপ্রিল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাও ছাত্রদলের মিছিলে হামলার চালিয়ে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় ভাংচুর করেছে। এসময় বিএনপি ও ছাত্রদলের ৯ নেতাকর্মী, ছাত্রলীগের ২ জন ও পুলিশের এক কনেস্টবল আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন- বিএনপি নেতা ফখরুজ্জামান বাদল, ছাত্রদলের জুয়েল আমীন প্যাদা, জায়েদ মোল্লা, ইকবাল বশির, মাসুদ রানা মিরাজ, যুবরাজ, শাওন, আনোয়ার হোসেন আনু, বশার, ছাত্রলীগের রেজাউল, আরিফ ও পুলিশের কনেস্টবল সুলতান আহাম্মেদ গুরুত্বর আহত হয়। এদের মধ্যে আহত সুলতানকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে শহরে থমথমে অবস্থা বিরাজ করায় বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

দশমিনা উপজেলা বিএনপির সভাপতি মোঃ কাওছার আলম রহিম আমাদের বরিশাল ডটকমকে জানান, রোববারের হরতালের সমর্থনে উপজেলা ছাত্রদল মিছিল শুরু করলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সুযোগে উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন ভুট্টো ও ছাত্রলীগ সভাপতি এনামূল হকের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের ২৫/৩০জন ক্যাডার একত্রিত হয়ে ছাত্রদলের মিছিলে হামলা চালায়। এসময় ছাত্রদল নেতা মো. বশির আহমেদ, মিরাজ, আনোয়ার আনু, মো. যুবরাজ, এবং শাকিব হোসেন গুরুত্বর আহত হয়। এসময় তাদের দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করে এবং টিনের বেড়া কুপিয়ে ঝাজরা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

অপরদিকে অভিযোগ অস্বীকার করে দশমিনা উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন ভুট্টো জানান, ছাত্রদল ও বিএনপি অফিসে হামলা তাদের (বিএনপি) নিজ দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ মাত্র। ছাত্রলীগ বা যুবলীগের কোন নেতা বা কর্মী এ ঘটনার সাথে জড়িত নয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোবারক আলী হাওলাদার আমাদের বরিশাল ডটকমকে জানান, সদর রোডের বিএনপি অফিসের সামনে সমাবেশ করে ছাত্রদল। এরপর তারা মিছিল বের করলে পুলিশ এতে বাঁধা দেয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের সাথে কিছু সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনের রাখার সময় কর্তব্যরত কনষ্টেবল মোঃ সুলতান আহমেদ আহত হয়েছেন বলে জানান ওসি মোবারক। তবে উপজেলা বিএনপির অফিস ভাংচুরের ব্যাপারে তার কিছুই জানা নেই বলে দাবী করেন তিনি।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com